ময়মনসিংহে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ত্রিশাল, ভালুকা এবং ময়মনসিংহ সদর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এসময় তাদের কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবেলেট ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনর্চাজ মোঃ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) ৪.৪৫ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন বৈলর বাজার হইতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মৃত হাবিবুর রহমান পুত্র মোঃ আব্দুর রহিম (৪৬) গ্রেফতার করে।
একই তারিখে এবং ৫.৪৫ ঘটিকার সময় ভালুকা থানাধীন ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গফরগাঁওয়ের মৃত আফাজ উদ্দিন খানের পুত্র মোঃ জসিম মিয়া (২৪), মতিন মিয়া পুত্র কামাল মিয়া (৩০), মজিবর রহমানের পুত্র বিল্লাল (২৬), পাগলা থানার মৃত হেকিম মিয়ার পুত্র আবুল বাশার (৩৮),মৃত হালিম উদ্দিনের পুত্র আব্দুল লতিফ (৫২) কে গ্রেফতার করে।
শুক্রবার (১৯ নভেম্বর) তারিখ রাত ০০.০৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন দাপুনিয়া কাউলটিয়া থেকে ০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ওরফে দুলালের পুত্র মোঃ কামরুজ্জামান ওরফে তুহিন (২৪) কে গ্রেফতার করে।
মাদক উদ্ধারের বিষয়ে ভালুকা, ত্রিশাল ও কোতোয়ালী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!