গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রোববার (২০ অক্টোবর) দুপুরে গফরগাঁও উপজেলা, পৌর বিএনপি এবং সকল অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গফরগাঁও পৌরশহরের গো হাটা মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে গফরগাঁও পৌর যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর শ্রমিক দলের আহবায়ক আল আমিন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, জেলা যুবদলের কুটির শিল্পবিষয়ক সম্পাদক বুলবুল সরকার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আতিকুল ইসলাম রনি, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন মিয়া, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম পাপ্পু, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক ও উপজেলা তাঁতী দলের আহবায়ক রমজান মোল্লা প্রমুখ।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!