ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
আওয়ামী লীগের বিচার ছাড়া এদেশে কোনো সংস্কার অর্থবহ হবে না, বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দেশের মানুষ আওয়ামী শাসনামলের সব অপকর্মের বিচার করে সংস্কার ও নির্বাচন চায়। এই অবস্থায় জনগণের চাহিদার বাস্তবায়নই হবে দেশের সবচেয়ে বড় সংস্কার।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ইমেক্স সেন্টারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, মায়ের মতো ছেলেরও লজ্জা শরম বলে কিছু নেই। দেশটাকে ধ্বংস করে এখন কোন মুখে তাদেরকে সংস্কার ও নির্বাচনে ডাকতে বলেন? পতিত স্বৈরাচারের মুখে সংস্কার ও নির্বাচনের কথা মানায় না।
সমাবেশে প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচনের নামে জালিয়াতি করে জবরদস্তিমূলক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। এজন্য তারা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে গণহত্যা চালিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। জনগণ এখন তাদের রাজনীতি করার সুযোগ দেবে কী না, এটাই এখন বড় প্রশ্ন। শেখ পরিবারের ক্ষমতালিপ্সা ও ফ্যসিবাদের কারণেই আওয়ামী লীগ দেশের মানুষের কাছে গণ শত্রুতে পরিণত হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও অনেকে বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান, অধ্যাপক মোফাজ্জল হোসেন, মোরশেদ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, মির্জা তায়েব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা মোতালেব হোসেন, মির্জা রনি প্রমুখ।