গফরগাঁওয়ে মাদ্রাসা শিক্ষক পরিষদের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদরাসার শিক্ষকদের নিয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে স্থানীয় জে এম ফাজিল (মাষ্টার্স) মাদরাসা মিলনায়তনে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিরুই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, গফরগাঁও থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমদাদুল হক।
মাওলানা ছাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মজলিসুল মুদাররেসীন এর ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান পাঠান,
প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, উপাধ্যক্ষ মাওলানা আহসান হাবীব খোরশেদসহ অনেকেই প্রমূখ।
বক্তাগণ মাদ্রাসা শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে একে আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করেন।
শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *