গফরগাঁওয়ে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জামায়াতে ইসলামীর

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম যোগদান করায় গত রোববার দুপুরে থানা ক্যাম্পাসে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ফুলেল শুভেচ্ছা পেয়ে ওসি শিবিরুল ইসলাম
আনন্দিত হয়ে বলেন, পুলিশ বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের হয়ে কাজ করে আসছে। ভুল-ত্রুটি শুধরে আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে সাধারণ মানুষের প্রতি পুলিশের ভূমিকা এমনটাই প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও  উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল ও সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহমুদুল হাসান, মাওলানা আরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গফরগাঁও থানা সভাপতি মনিরুজ্জামান ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী প্রমূখ।
######


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *