ভালুকার সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা বাচ্চুর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
সদ্য বহিষ্কৃত ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলটি করেন। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে ওই মামলাটি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *