ভালুকায় গাছ থেকে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থা থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মল্লিকবাড়িমোড় এলাকায় একটি জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।
কঙ্কালটি উদ্ধারকারী ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম জানান, স্থানীয় এক লোক জঙ্গলে গরু খোঁজতে গিয়ে ঝুলন্ত কঙ্কার দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জিগা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কঙ্কালটি উদ্ধার করা হয়। গামছা ও লুঙ্গি একসাথে গিট দিয়ে ওই গাছের ডালের সাথে কঙ্কালটি ঝুলন্ত অবস্থায় ছিলো। ধারণা করা হচ্ছে, ঝুলন্তের ঘটনাটি এক থেকে দেড় মাস আগের এবং বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। ময়না তদন্তের জন্য কঙ্কালটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওই কর্মকর্তা জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *