দেশে শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে সহায়তা করুন-ইসলামী গণতান্ত্রিক পার্টি 

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর বিরাজমান পরিস্থিতিতে দেশে শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আজ বুধবার এক বিবৃতিতে বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে আর কোন জীবন, রক্তপাত ও সহিংসতা নয়, সংশ্লিষ্ট সকল পক্ষের বোধোদয় চাই। সঙ্ঘাত ও সহিংসতা কারো জন্যই সুফল বয়ে আনবে না। এতে জনগণের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে পাশাপাশি দেশের অর্থনীতি আরো সঙ্কটে পড়বে। সঙ্ঘাতময় পরিস্থিতির সুযোগ নিবে সুযোগ সন্ধানীরা, যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না, এটা সবাইকে অনুধাবন করতে হবে। দেশের মানুষ এখন আর সঙ্ঘাত সহিংসতা নয়, শান্তিতে বসবাস করতে চায়।
###

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *