ভালুকায় সুধিজনদের সাথে সেনা কর্মকর্তার মতবিনিময়

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের জনসাধারনের সাথে সেনা কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভালুকা, গফরগাঁও ও ত্রিশাল উপজেলার দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর নোমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরো সুন্দর করার লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারহান লাবিব জিসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ, উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ মুর্শেদ আলম, আলহাজ্ব হাতেম খান, রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, উসমান গনি মাখন, রকিবুল হাসান রাসেল, জামায়াতে ইসলামীর ভালুকার আমির সাইফ উল্ল্যাহ পাঠান ফজলু ও সেক্রেটারী মোবারক হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *