গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধ মহিলার মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহ গফরগাঁওয়ে বাড়ি পাশে জমিতে কচুর লতি তুলতে গিয়ে সালেহা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধ মহিলা বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছে এবং রিয়াদ শাহ (৩৫) গুরুতর আহত হন। গত রোববার সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মৃত নূরু শাহ’র স্ত্রী এবং তিন সন্তানের জননী।
জানা যায়, বৃদ্ধা সালেহা খাতুন বাড়ির পাশে জমিতে কঁচুর লতি তুলতে যায়। এ সময় বিদ্যুতের লাইনে সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হলে চাচীকে বাঁচানো চেষ্টাকালে রিয়াদ শাহ (৩৫) নামে ভাতিজাসহ উভয়ই গুরুতর আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা এসে তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালেহা খাতুনকে মৃত ঘোষণা করেন। এবং রিয়াদ শাহকে প্রাথমিক চিকিৎসা দেন। স্থানীয় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান এ ঘটনা সত্যতার নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *