আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহি বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার ভারাডোবা বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪১৫৭) উঠার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধ। এ সময় তৃতীয় লিঙ্গের (হিজরা) একাধিক ব্যক্তি একই বাসে উঠতে চাইলে বাস হেল্পার তাদের বাঁধা দেন। এতে, হুড়াহুড়ি লেগে গেলে নিজেকে সামলাতে না পেরে মহাসড়কের উপর পড়ে যান ওই বৃদ্ধ। একই সময় বাসটি ছেড়ে দিলে তিনি ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শীর জানান, ময়মনসিংহগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহি বাসে উঠার চেষ্টাকালে হিজরাদের হুরাহুড়িতে ওই বৃদ্ধ লোকটি পড়ে যান এবং ওই বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। ###