গফরগাঁওয়ে হিসাব সমাপনী ও পার্টনার মিট অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেভেন রিংস্ সিমেন্টের পরিবেশক ভাই ভাই ট্রেডার্স-এর হিসাব সমাপনী ও পার্টনার মিট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন রিংস্‌ সিমেন্টের এসিস্ট্যান জেনারেল ম্যানেজার  আজমগীর তালুকদার হীরু ।
মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাজহারুল এহসান মোরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভেন রিংস্‌ সিমেন্টের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আগত রিটেইলারদের সাথে ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয় এবং সেরা ৩২ জন রিটেইলারকে পুরস্কৃত করা হয়।
#####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *