ভালুকায় অসুস্থ গরু জবাই করার দায়ে মাংস বিক্রেতাকে জরিমানা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান। বুধবার (৩ জুলাই) দুপুরে সরকারী হাসপাতাল রোড, ব্রিজের নিচে শাহজালাল গোশত বিতানের মালিক তারা মিয়া ওরফে তারেককে ওই জরিমানা করা হয়। এসময় উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসান জানান, আইন বহির্ভূতভাবে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে গোশত বিক্রেতাকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা ও মাংস বিতানের অন্যান্য দ্রব্যাদি জব্দ করা হয়। তাছাড় লাইসেন্স না করা পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *