দূর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হলে জনগণ প্রধানমন্ত্রীর পাশে থাকবে- অ্যাডঃ মোঃ নূরুল ইসলাম খান

শেয়ার করুন :

ষ্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।

ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, বিগত এক যুগের শাসনামলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। কিন্তু উন্নয়নের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক ভাবে দূর্নীতির বিস্তার মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রম ও ব্যাপক উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এখনো সময় থাকতে কঠোর ভাবে দূর্নীতির এই মচ্ছব বন্ধ করতে না পারলে আগামীতে দেশের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে।
আজ শুক্রবার (২৮ জুন) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের হয়বত নগরে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির কিশোরগঞ্জ জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান একথা বলেন।
দূর্নীতিবাজ, মুনাফাখোর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, ঋণ খেলাপি,ও অর্থ পাচারকারীদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন ,  দূর্নীতি, অর্থ পাচার, ব্যাঙ্কিং খাতের লুটপাট ও নৈরাজ্য এবং খেলাপি ঋণের পাহাড় দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলছে। এমতাবস্থায় দেশ ও জনগণের স্বার্থে এই দূর্নীতিবাজ লুটেরাদের বিচারে যে কোনো কঠোর পদক্ষেপ নিলে জনগণ প্রধানমন্ত্রীর পাশে থাকবে। এসব দূর্নীতিবাজ, লুটেরা ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করার জন্য দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতা -কর্মীদের প্রতি আহ্বান জানান।
মাওলানা হুমায়ূন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিসুর রহমান শেখ ও মোঃ মামুন পারভেজ। সভায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা সামসুল ইসলাম, মাওলানা মোঃ মোহসীন , মাওলানা মোঃ মোস্তাকিম, মোঃ তৌহিদ ও মারুফ আহমেদ। কর্মী সভায় মাওলানা মোঃ মোহসীনকে আহ্বায়ক, মাওলানা হুমায়ূন কবীরকে যুগ্ম আহ্বায়ক ও মাওলানা মোঃ মোস্তাকিমকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী গণতান্ত্রিক পার্টির, কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
###


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *