গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মোঃ মাসুম মিয়া (১২) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহত মোঃ মাসুম মিয়া একই ইউনিয়নের জুম্মা উলাবাড়ি গ্রামের মোঃ সাইদুল মিয়ার ছেলে ও স্থানীয় বালুয়াকান্দা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনার
সত্যতা স্বীকার করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  মাসুম মিয়া শুক্রবার সকালে মাদ্রাসা থেকে বের হয়। পরে পাশের ব্রহ্মপুত্র নদে পাড়ে অন্যদের সাথে খেলা করে নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদের পানিতে ডুবে যায় সে। এ সময় অন্য শিশুদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে নদে পানিতে বহু খোঁজাখুজির এক ঘন্টার পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনার পরিবারের শোকের ছায়া নেমে আসে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, নদ থেকে লাশ উদ্ধারে ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#####

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *