গফরগাঁওয়ে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর ১ম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও শাখার গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর ১ম প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল রানা চৌধুরী।

গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ফারুক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী, ভালুকা শাখার পরিচালক
সুলতানুল আরেফিন। এ সময় একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
####


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *