রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি শ্রী চিত্ত রঞ্জন ঘোষকে উদীয়মান বাংলাদেশ এর পক্ষ থেকে মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত সোমবার বিকেলে ঢাকায় পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তন থেকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানসহ আমন্ত্রিত অতিথিদের হাত থেকে শ্রী চিত্ত রঞ্জন ঘোষ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড-২০২৩ সম্মাননা স্মারক গ্রহণ করেন।