গফরগাঁওয়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ পর্যায়) মোঃ আব্দুল খালেক নির্বাচিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ পর্যায়) নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন এ ঘোষণা দেন। তার ব্যক্তিত্ব, সততা ও সুনাম সর্বমহলে প্রশংসিত। শিক্ষার মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। কৃতী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন। তার নেতৃত্বে কলেজের শ্রেণী পাঠদান কার্যক্রম, প্রাত্যহিক সমাবেশ, নিয়মিত গ্রন্থাগারের ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে কলেজ প্রাঙ্গনে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ দৃশ্যমানসহ বিভিন্ন দক্ষতা বিবেচনার মাধ্যমে এ বছর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষ নির্বাচিত হন তিনি।
গফরগাঁও মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাব্বির কামাল তার কলেজের অধ্যক্ষ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় স্যারকে অভিনন্দন জানিয়ে জাতীয় পর্যায়ে আরো ভালো করতে উৎসাহিত ও সফলতা কামনা করেন।
এছাড়াও ঐতিহ্যবাহী গফরগাঁও মহিলা কলেজ এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কমলেন্দু দাস ও শ্রেষ্ঠ শিক্ষার্থী ফাহমিদা শেখ নওশীনসহ অন্যান্য ইভেন্ট এ প্রথম হওয়ার গৌরব অর্জন করে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *