গফরগাঁওয়ে সমাজ সেবা বিশেষ অবদান রাখায় শ্রী চিত্ত রঞ্জন ঘোষকে সম্মাননা প্রদান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও সমাজ সেবক শ্রী চিত্ত রঞ্জন ঘোষকে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর পক্ষ থেকে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গত ২৬ এপ্রিল শুক্রবার ঢাকায় সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তন থেকে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
উল্লেখ্য, সমাজ সেবক শ্রী চিত্ত রঞ্জন ঘোষ বিভিন্ন সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখেন।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান ও মহাসচিব এম. এইচ আরমান চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিদের হাত থেকে
সমাজের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৪ সম্মাননা স্মারক নেন শ্রী চিত্ত রঞ্জন ঘোষ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *