তারাকান্দায় ট্রাফিক স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রসবেল্ট বিতরণ

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা থানার বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক স্বেচ্ছাসেবকদের মাঝে ক্রসবেল্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে তারাকান্দা বাসস্ট্যান্ডে ট্রাফিক স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনরত ব্যক্তিদের মাঝে এ ক্রসবেল্ট প্রদান করা হয়। তারাকান্দা থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ ওয়াজেদ আলী উপস্থিত থেকে তারাকান্দা থানার পক্ষ থেকে বাসস্ট্যান্ডে ট্রাফিক ডিউটিতে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের মাঝে এসব ক্রসবেল্ট বিতরণ করেন। ক্রসবেল্ট বিতরণের সময় ট্রফিক ইনচার্জ সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

এ সময় স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ওসি মোঃ ওয়াজেদ আলী বলেন, বাসস্ট্যান্ডের যানজট নিরসন, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে কাজ করার জন্য তোমাদের এসব ক্রসবেল্ট দেওয়া হয়েছে। কাজেই তোমরা এ পোশাকের সম্মান বজায় রেখে চলবে। নিজেরা কখনো আইন বিরোধী কোনো কাজে জড়াবে না।

তারাকান্দা বাস স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য এসব স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সাধারণ জনগণ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *