প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২২, ২০২৪ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

ময়মনসিংহের ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার অ্যান্ড ফাস্টফুড কর্নারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেগম খায়রুন নেছা আফসার ল্যান্ডমার্ক ভবনের নিচ তলায় মোঃ জসিম উদ্দিনের মালিকানাধীন ওই পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, আওয়ামীলীগ নেতা মুজিবুর মল্লিক,  ভালুকা বাজার ব্যবসায়ী  সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহি, শফিকুল ইসলাম রাজকুমার, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পার্টি  সেন্টারের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন জানান, এখানে বার্গার, পিজ্জা, সেন্ডউইজ, হটডগ, কফি,লাচ্ছি, ফালুদা ও সকল ধরনের ফুড আইটেম পাওয়া যায়।

এছাড়া বিয়ে, বৌভাত, জন্মদিন, সুন্নতে খাৎনা ও সেমিনার সহ সকল সামাজিক অনুষ্ঠানের সু-ব্যবস্থা রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com