ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ভালুকা সরকারী কলেজ মাঠে বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের শরীরিক কসরত  ও কোচ কাওয়াজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীনুর খান, ডিপুটি এটর্নিজেনারেল অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ। এরপর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *