প্রকাশিত হয়েছেঃ মার্চ ২৬, ২০২৪ সময়ঃ ৬:৪৭ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়ি থেকে মডেল থানা পুলিশ ২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে। এ সময় বাড়ির মালিক মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুলকে (২৫) গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে জামিরদিয়া এলাকার বাসিন্দা শফিক ড্রাইভার (৪৮) ও ছেলে রমজান আলী (২২) ভারত থেকে পাচার করে আনা ৪০০ বস্তা চোরাই চিনির ট্রাক ওই এলাকার বাদশাহ কোম্পানির ২ নম্বর গেইটের সামনে এনে একাধিক পিক-আপে খালাস করে গাজীপুর এলাকায় পাচার করে দেয় এবং কিছু চিনির বস্তা এলাকার বিভিন্ন বাসায় রেখে দেয়। ভালুকা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকালে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘরে থাকা ৫০কেজি ওজনের ২৪ বস্তা চিনি থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত আরো ৩ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ জানান, ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com