গফরগাঁওয়ে নাইম চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির

শেয়ার করুন :

 রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইম চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও পৌরশহরের অবস্থিত নাইম চক্ষু হাসপাতাল আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আসা শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। এদিন দুইজনের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। এসময় হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন, নির্বাহী পরিচালক কবির আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুল হক হাফিজ উপস্থিত ছিলেন।
নাঈম চক্ষু হাসপাতালের এমডি মিসেস নারগীস পারভীন বলেন, আমরা সমাজের জন্য কিছু করতে চাই।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *