ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মুরগীবাহি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. তোফাজ্জল হোসেন বাবু (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং তাঁর স্ত্রী শিউলী আক্তার (১৮) আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারী) বুধবার সকাল সাড়ে ৭ টারদিকে ভরাডোবা-ঘটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী ভিডিপি বাজারের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। তিনি একই ইউনিয়নের মরচী গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত স্ত্রী শিউলী আক্তারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় স্ত্রী শিউলী আক্তারকে মোটরসাইকেলে করে পাশের নিঝুরী এলাকায় যাচ্ছিলেন মো. তোফাজ্জল হোসেন বাবু। পরে, ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা মুরগীবাহি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে, তারা দু’জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মো. তোফাজ্জল হোসেন বাবু বুধবার দুপুরে মারা যান। ভালুকা মডেল থানার এসআই নুর কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *