প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২৪ সময়ঃ ১২:৩৮ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় অজ্ঞাত ট্রাক চাপায় জালাল উদ্দিন (৫০) নামে বাজারের এক পাহারাদার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ জানুয়ারী) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মরিচারচালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জালাল উদ্দিন ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড বাজারের পাহারাদার হিসেবে চাকরী করছিলেন। বুধবার (২৪ জানুয়ারী) রাতে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী অজ্ঞাত ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com