রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি ও সমবায় অফিসার মীর মোঃ কাসেমের শ্বশুর চরমছলন্দ মড়লপাড়া নির্বাসী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী আলী হোসেন (৭৩) গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর চরমছলন্দ মড়লপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্ব আলোচনা অংশ নেন ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা আনিছুর রহমান, চরআলগীর সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর, গফরগাঁও অফিসার্স ক্লাবের সেক্রেটারি মীর মোঃ কাসেম, শিক্ষক মাহবুবুল আলম। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।