প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৩, ২০২৩ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ
ভালুকা প্রতিনিধি।।
ময়মনসিংহ দঃ জেলা যুবদলের অধিনস্থ ভালুকা, ত্রিশাল ও গফরগাঁও যুবদলের যৌথ উদ্যোগে অবরোধের সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছিলো। শনিবার (২৩ ডিসম্বর) সন্ধায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সীমান্তবর্তী নিশিন্দা এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান সরকার রুকন এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু। আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সভাপতি ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদলের সহ সভাপতি মাজহারুল ইসলাম জুয়েল ত্রিশাল, জেলা যুবদলের সহ সভাপতি মহিবুর রহমান নাসিম প্রমুখ।

