রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের কাওরাঈদ-গয়েশপুর ডিগ্রি কলেজ মাঠে আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায় নৌকার পক্ষে উঠান বৈঠক ও মিছিল করেছে হাজারো নারীর ভোটাররা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে সাধারণ নারী-পুরুষের আস্থা-ভালোবাসায় মানুষ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে এমপি প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপির পক্ষে বিশাল নারী উঠান বৈঠকের আয়োজন করে পাইথল ইউনিয়ন আওয়ামীলীগ। এই নারী বৈঠকে প্রায় ১০ হাজারের অধিক নারী ভোটার উপস্থিত ছিলেন। এছাড়াও নারীর পাশাপাশি পুরুষের ঢল নামে। উঠান বৈঠক শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় স্থান না পেয়ে অসংখ্য নারী অবস্থান নেন পাশের সড়কে। নৌকার নির্বাচনী প্রতিটি উঠান বৈঠক এবং পথ সভাগুলোতে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
পাইথল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গফরগাঁওবাসী আবারও নৌকায় ভোট দিয়ে গফরগাঁও আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।