গফরগাঁওয়ে জাতীয় পার্টির প্রার্থী দুই আলেমেদ্বীনের কবর জিয়ারত ও গণসংযোগ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সংসদীয় আসন ১৫৫, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মোঃ নাজমুল হক গণসংযোগকালে গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে আনসারনগর জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে সদ্য প্রয়াত ইউনিয়নের দুই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমেদ্বীন, মাসিক মদিনার প্রতিষ্ঠাতা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান এবং মাওলানা নসরত উল্লাহ’র কবর জিয়ারত করেছেন।
গতকাল শনিবার ও শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অধ্যাপক মোঃ নাজমুল হক পাঁচবাগ এলাকায় গাভী শিমুল, পালের বাজার, খুরশিদ মহলসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ করেন। এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে।
বিভিন্ন বাজার ও মহল্লায় গনসংযোগকালে এ সময় পৌর জাতীয় পার্টি সভাপতি হেলাল ফকির, পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন, উপজেলা কৃষক পার্টি সভাপতি আক্তার হোসেন,
সমির হোসেন, মেহেদী হাসান সোহেল, মোঃ আজিজুল হক, সহকারী অধ্যাপক মোঃ হানিফ, মোঃ উজ্জ্বল, মোঃ মোফাসেল ভেন্ডারসহ উপজেলা ও ইউনিয়ন জাপা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *