প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৯, ২০২৩ সময়ঃ ৬:২২ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে যুবদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম ও যুগ্ম আহবায়ক সালাউদ্দির আহম্মেদের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি এলাকায় মিছিল করে। এ সময় রিপন সরকার ও শরীফ নামে দুই যুবদলকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভালুকা মডেল থানার এসআই আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গণত্রান্ত্রিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে পুলিশ বিনে কারণে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
মোট পড়া হয়েছে: ৭৭৯