প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২০, ২০২৩ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে প্রথমবার সফলভাবে পিত্তথলির পাথর অপারেশন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বইদভিটার বাসিন্দা মো: আনিছুর রহমান বাদলের স্ত্রী দুই সন্তানের জননী নাসরিন আক্তারের (৪৫) পিত্তথলির পাথর অপারেশন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভালুকা সরকারী হাসপাতালের অপারেশন থিয়েটারটি খুবই উন্নত মানের। ওই ওটি’তে প্রায়ই সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। কিন্তু হাসপাতাল প্রতিষ্ঠার পর এই প্রথম পিত্তথলির পাথর সফল ভাবে অপারেশন করা হয়েছে। হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা. এনামুল হক সোহেল অপারেশনটি করেন এবং হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. এসএফআর নাহিদ রোগীর অজ্ঞানের কাজ করেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন ওটি’তে উপস্থিত থেকে অপারেশনে সার্বিক সহযোগীতা করেন।
রোগীর ছেলে নিয়ন জানান, তারা খুবই আনন্দিত ভালুকা সরকারী হাসপাতাল থেকে এমন একটি সেবা পেয়ে। এ জন্য তিনি পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সকল চিকিৎসক, সেবিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন জানান, ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাত ালে খুবই উন্নতমানের অপারেশন থিয়েটার রয়েছে। তাছাড়া তাদের দক্ষ সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তার রয়েছেন। এখানে প্রায়ই সফলভাবে সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। তবে এই প্রথমবার সফলভাবে এক নারীর পিত্তথলির পাথর অপারেশন করা হলো। তিনি আরো জানান, এটি ভালুকাবাসির জন্য একটি ঐতিহাসিক ঘটনা এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মোট পড়া হয়েছে: ৮১৮