গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ন্যাশনাল ব্যাংক লিমিটেড- এর ৫৩ তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গফরগাঁও পৌরশহরের চাঁদনী মোড় এলাকায় এ ব্যাংকের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর) অরুণ কুমার হালদার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ফয়সাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ভালুকা শাখার ম্যানেজার মোঃ শাহনেওয়াজ, গফরগাঁও উপশাখার ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার খান মোঃ জাকি আনিস, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র মোঃ মনজুর মিয়া, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুল, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম গোলন্দাজ, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দিন ও সিহাব উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *