ভালুকায় যুবদলের মশাল মিছিল

শেয়ার করুন :

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় মশাল মিছিল করেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি আহুত অবরোধের পক্ষে ওই দিন সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টনের নেতৃত্বে বের হওয়া স্থানীয় যুবদলের মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সরকারের পদত্যাগ দাবি করা হয়। মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!