গফরগাঁওয়ে নবাগত ওসি মোঃ শাহীনুজ্জামান খান

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুরজ্জামান খান গত সোমবার যোগদান করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)দের বদলীর অংশ হিসেবে সরকারি ভাবে এই বদলির আদেশ প্রদান করা হয়েছে।
জানা যায়, এই বদলির অংশ হিসেবে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান ফুলবাড়ীয়া থানা থেকে গফরগাঁও থানায় যোগদান করেন।
তিনি ঐ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!