প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৩ সময়ঃ ৬:১৩ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় গোয়ল ঘরের তালা ভেঙে এক কৃষকের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। ঘটনাটি ঘটেছে বুধবার (২২ নভেম্বর) রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী গ্রামের মো: আকরাম হোসেনের ছেলে মোখলেছুর রহমান ফারুক বুধবার সন্ধ্যায় তার গোয়ালঘরে ৬ টি গরু বেঁেধ রাতে ঘূমাতে যান। বৃহস্পতিবার সকালে ঘূম থেকে উঠে দেখেন তার গোয়ালঘরের তালা ভেঙে দুইটি গাভী ও একটি ষাড় গরু চুরি হয়ে গেছে।
গরুর মালিক মোখলেছুর রহমান ফারুক জানান, চুরে যাওয়া তার তিনটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় চার লাখ টাকা হবে। এ ঘটনায় তিনি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মোট পড়া হয়েছে: ৪৫৩