ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুক্তাদির রুদ্র (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার বান্দিয়া নাফকো ফার্মা লিমিটেডের সামনে। নিহত রুদ্র পাশের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামের বাদল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিতুমীর বিশ^বিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুক্তাদির রুদ্র নানীর বাড়ি ভালুকা উপজেলার বান্দিয়া গ্রাম থেকে তার এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে ভালুকায় আসছিলেন। পথে বান্দিয়া গ্রামের নাফকো ফার্মা লিমিটেডের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুদ্র মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!