গফরগাঁওয়ে অতিবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে ইউএনও

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গত দুই দিন যাবৎ চলমান টানা বর্ষণে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলে। গত শুক্রবার তাৎক্ষণিকভাবে পরিদর্শনের যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
তারা সরজমিনে উপজেলায় বিভিন্ন এলাকায় কৃষকের সাথে কথা বলেন। বৃহস্পতিবার থেকে চলমান বর্ষণে শাকসবজি রোপা আমন জনধান, পুকুর ও ফিশারীর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গফরগাঁও পৌরশহরের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যা চোখের পড়ার মতো। তবে বৃষ্টি থেমে যাওয়ায় শুক্রবার বিকালের দিকে জলাবদ্ধতা অনেকাংশে কমে এসেছে।
উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা জানান, টানা বর্ষণের শাকসবজির ক্ষতি হয়েছে। রোপা আমন ধান অতিবৃষ্টির কারণে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। উদ্বর্তনমহলকে এই বিষয়ে অবগত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তের সংখ্যা ও অন্যান্য বিষয়গুলো লিপিবদ্ধ করার জন্য মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা সহ ব্লক সুপারভাইজারদের বলা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!