গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পাগলা থানা অফিসার ইনচার্জ রাজু আহমেদ আহাম্মদ, গফরগাঁও থানার এসআই নারায়ণ, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল রায়, সহ সাধারণ সম্পাদক মৃদুল সাহা চৌধুরী, উপজেলা হিন্দু ,বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী চিত্তরঞ্জন ঘোষ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গাপূজায় সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকার আহবান জানান।
##


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!