গফরগাঁওয়ে গৌরবান্বিত শিক্ষক সংবর্ধনা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে গৌরবান্বিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ আগষ্ট) বিকালে জননেতা আলতাফ গোলন্দাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গফরগাঁও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই প্রাথমিক শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের জন্য বিদ্যালয় সরকারিকরণের পাশাপাশি বেতন বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ঢালী, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেক, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, নবীন শিক্ষকদের বরণ ও গোলন্দাজ শিক্ষা বৃত্তি প্রদান করা হয।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!