রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম গত শনিবার গভীররাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের মধ্যের টেক এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করেছেন।
আটককৃতরা হলেন, মোঃ এরশাদ (৩৫), পিতা-মৃত-ইমান আলী, গ্রাম- চর কামারিয়া (ভাটিপাড়া), মোঃ সুমন (৩২), পিতা-মৃত-মোস্তফা, গ্রাম- চর কামারিয়া (ভাটিপাড়া) , মোঃ সাইফুল (২৮), পিতা-আঃ কাদির, গ্রাম- চর কামারিয়া (ভাটিপাড়া) . মোঃ আসাদ মিয়া (৪৫), পিতা-মৃত-নুরুজ্জামান, গ্রাম- চর মছলন্দ (উত্তর নয়াপাড়া) , আব্দুল্লাহ আল মামুন ওরফে মাইয়ূম( ৫২), পিতা-মৃত-তাহের আলী, গ্রাম- চর কামারিয়া (উজানপাড়া), থানা/উপজেলা -গফরগাঁও, জেলা -ময়মনসিংহ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন,আটককৃতদের নামে জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
********