গফরগাঁওয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বিকালে জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি সরকার ইসরাত আহমেদ পাপেলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, মুক্তিযোদ্ধার সন্তান, লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মুক্তিযোদ্ধার সন্তান, পাঁচবাগ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মাহবুব, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!