গ্রেনেড হামলার প্রতিবাদে গফরগাঁওয়ে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

শেয়ার করুন :

গফরগাঁও প্রতিনিধি।।
দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২১ আগস্ট) বিকেলে পৌরশহরের মধ্যবাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে গ্রেনেড হামলা প্রতিবাদে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, আওয়ামী লীগের সভানেত্রীসহ নীতিনির্ধারকদের হত্যার লক্ষে সেইদিন বিএনপি জামাত ঢাকায় গ্রেনেড হামলা চালায়। আল্লাহর রহমতে সেইদিন শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা প্রাণে বেচেঁ যায়। আজকে দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনা বেচেঁ আছে বলে। তার পরেও ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। এজন্য আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীরা সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা আমাদের ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!