গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান  গফরগাঁও প্রতিনিধি।।
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

রোববার (২০ আগষ্ট) বিকেলে দিকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মীরাপাড়া গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গায়ে কালো গেঞ্জি, প্যান্ট ও জুতা পরা এক ব্যক্তির লাশ নদের পানিতে ভাসতে দেখে নদেপাড়ের লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলার নৌপুলিশের একটি দল ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান লাশটি উদ্ধার করে ডাঙ্গায় তোলে।

লাশ উদ্ধারের বিষয়ে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নৌপুলিশ। তিনি আরও জানান,
লাশের সাথে সীম বিহীন এনড্রয়েট মোবাইল সেট, হেড ফোন ও ঢাকার একটি রেস্টুরেন্টে বিলের কাগজ পাওয়া গেছে। শরীরে কোন আঘাতের চিহ্নও নেই। এছাড়াও লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাশটি নৌপুলিশের দল  নিয়ে গেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!