গফরগাঁওয়ে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে শোক দিবসের আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেজিস্ট্রেশন পরিবার, সাব-রেজিস্ট্রার এর কার্যালয় আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাব রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও দলিল লেখক ও স্ট্যাম্পভেন্ডার সমিতির সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও গফরগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব।
অনুষ্ঠানে দলিল লেখক এবং অতিথিদের মধ্যে “বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ করা হয়। শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয় ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!