রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব শামছুল হক মিলনায়তনে আলোচনাসভা, এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
এছাড়াও গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।