হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করা আসাদ নুরের গ্রেফতার দাবিতে – গফরগাঁওয়ে যুব জমিয়তের মানববন্ধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় কুখ্যাত নাস্তিক আসাদ নুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের দাবিতে ময়মনসিংহের গফরগাঁওয়ে বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা ১২ টায় যুব জমিয়ত বাংলাদেশ, উপজেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব সামনে সড়কে ঘন্টাব্যাপী প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে যুব জমিয়তের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেয়।

যুব জমিয়ত বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মুফতি মঈনুদ্দীন আল হাবিবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা ইনআমুল হক, মাওলানা কাওছার আহমেদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা শাকের, মাওলানা মাসরিকুল ইসলাম আনোয়ার, মাওলানা আল আমিন ফারুকী ও হাফিজ লাদেন প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *