গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিয়া সরকারি হাই স্কুলের ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১১ টায় বিদ্যালয় রুমে আলোচনা সভা, দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক শিব্বির আহাম্মদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম শিকদার, সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু দীলিপ কুমার রায়, প্রাক্তন শিক্ষক আব্দুল জলিল ও গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।
প্রসঙ্গত, ১৯০৬ সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন এতদাঞ্চলের সমাজসেবক শিক্ষানুরাগী নাসির উদ্দিন খান। এ সমাজসেবককে সহযোগিতা করেন কাজী হালিম উদ্দিন, ছাবিদ উল্লাহ মাস্টার ও হুমায়ুন কবীর।