গফরগাঁওয়ে টিনের চাল কেটে দোকানে চুরি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরের এক দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়েছে চোরের দল।
মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের ষ্টেশন রোডস্থ ‘মৃণাল ষ্টৌর’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছাড়াও একের পর এক চুরি ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে চুরির বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল সাহা চৌধুরী।

তারা বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী দোকান বন্ধ করে বাসা চলে যান। চোরের দল দিবাগত রাতে দোকানের উপর টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *