রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনাসহ ৮৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘরের জমি ও গৃহের দলিল এবং চাবি তুলে দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
গতকাল বুধবার (৯ আগষ্ট) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ অনুষ্ঠানে ঘর হস্তান্তর করার ঘোষনা দেয়ার সাথে সাথেই গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের হাতে গৃহ হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি রাজু আহাম্মদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ আল আমিন বিপ্লব, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে গফরগাঁও উপজেলার “ক” শ্রেণির মোট ৪২৩ জন ভূমিহীন ও গৃহহীনকে ঘর উপহার দেওয়া হয়।